Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
  • রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত
  • পানি সংরক্ষণ : পাইকগাছায় ৫০ পরিবার পেল পানির ট্যাংক
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শারমিন হত্যায় জড়িত ভাই-ভাবি গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreজুলাই ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে শারমিন বেগম (২৮) নামে এক নারীকে খুনের অভিযোগে ভাই ও ভাবিকে গ্রেফতার করেছে পিবিআই। বৃহস্পতিবার মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে গ্রেফতার করা হয়।

নিহত শারমিন বেগম যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের শিমুলের স্ত্রী।

বৃহস্পতিবার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাসুয়ার কোপে নিহত হন শারমিন বেগম।

গ্রেফতারকৃত- খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করেন তার বোন শারমিন ও ভগ্নিপতি শিমুল।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, বুধবার সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমিনের সাথে তার ভাবি সালমার ঝগড়া হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়।

মামলাটির তদন্তে নামে পিবিআই। বৃহস্পতিবার মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে স্ত্রী সালমাকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মার্চ ৩০, ২০২৬

রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ৩০, ২০২৬

সাতক্ষীরায় জলবায়ূ সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.