Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৫, ২০২৫

ভাইয়ের বাড়িতে সংগ্রামী জীবন স্বামী পরিত্যক্তা নারীর, নিঃস্ব করে দিল চোর

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
ভাইয়ের বাড়িতে সংগ্রামী জীবন স্বামী পরিত্যক্তা নারীর, নিঃস্ব করে দিল চোর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরের মণিরামপুরে স্বামী পরিত্যক্তা নারী তাসলিমা খাতুনের দুটো গাভী চুরি করে নিয়েছে চোর চক্র। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়াল ঘরের তালা ভেঙে পিকআপে তুলে গাভী দুটি নিয়ে গেছে চোরেরা। বেঁচে থাকার সম্বল হারিয়ে এখন তাসলিমার বাড়িতে চলছে শোকের মাতম। তাসলিমা খাতুনের বর্তমান বসবাস মণিরামপুর উপজেলার জলকর রোহিতা গ্রামে। বড়ভাই রেজাউল করিম ব্যাংক কর্মকর্তা।

পরিবার নিয়ে বাইরে থাকেন। সেই সুবাদে ভাইয়ের বাড়িতে থেকে দারিদ্রতার সাথে সংগ্রাম করে তিন সন্তানকে নিয়ে কষ্টের জীবন তাসলিমার। নিজে গায়ে খেটে ছেলেকে উচ্চমাধ্যমিক পাশ করিয়েছেন। দুই মেয়েকে বিজ্ঞান বিভাগে পড়াচ্ছেন কলেজে। স্বামী খোঁজখবর না রাখায় মাঠে চাষকাজ ও গরু ছাগল পালন করে সংসার টিকিয়ে রেখেছেন তিনি।

তাসলিমার ভাষ্য, গোয়াল ঘরে দুটো গাভী, দুটো বাচুর ও তিনটি ছাগল রেখে অন্য দিনের ন্যায় তালাবন্ধ করে রেখেছেন। বৃহস্পতিবার রাত দুটো পর্যন্ত মেয়ে লেখাপড়া করায় তারা জেগে ছিলেন। এরপর ঘরের গেটে তালা দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছেন। রাত তিনটার পর গরুর ডাক শুনে ঘুম থেকে উঠে গেটের তালা খুলতেই চোরেরা গাড়ি টান দিয়েছে।

তাসলিমা বলেন, আমরা যেন সহসায় বের হতে না পারি এজন্য চোরেরা ঘরের গেটের বাইরে থেকে তার পেঁচিয়ে রেখে গোয়াল ঘরের তালা ভেঙে গাভী দুটো নিয়ে গেছে। একটা গাভীর পেটে বাচ্চা আছে। দুটো গাভীর দাম প্রায় দুই লাখ টাকা। চোরেরা আমাকে নিঃস্ব করে রেখে গেছে।

স্থানীয় মনু মিয়া বলেন, মেয়েটা যে কষ্ট করে তা বলার মত না। আমরা মাঠে আসা যাওয়ার সময় তার কষ্ট দেখি। গতকাল সন্ধ্যার সময়ও দেখেছি মেয়েটিকে মাঠে জমিতে কাজ করতে। চোরেরা তাকে শেষ করে গেছে।

রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদি হাসান বলেন, রাতে গরু চুরির খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়েছে। গরুর কোন সন্ধান করা যায়নি।

মেম্বর বলেন, বিরতি দিয়ে প্রায়ই চোর এলাকায় ঢুকছে। সুযোগ পেলে তারা গোয়াল ঘরের তালা ভেঙে গরু পিকআপে তুলে নিয়ে যাচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহাবুর বলেন, গরু চুরির খবর কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.