Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৭, ২০২৫

মাগুরায় গলা কেটে কলা বিক্রেতাকে হত্যা: যুবক আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
মাগুরায় গলা কেটে কলা বিক্রেতাকে হত্যা: যুবক আটক
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের সামনে পশু হাসপাতাল পাড়ার এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা ভজন গুহ (৫৫)’র মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, “রাত ১১টার দিকে আমরা খবর পাই ছায়াবীথি সড়কের পশু হাসপাতাল পাড়ায় এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি গত চার মাস ধরে পশু হাসপাতাল পাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন।”

এই ঘটনায় ওই এলাকার আবির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাসা থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা জানার চেষ্টা চলছে।

স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

আটক কলা গলা কেটে মাগুরা যুবক হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.