Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৮, ২০২৫

অভয়নগরে সেনা মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন দেড় হাজার রোগী

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
অভয়নগরে সেনা মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন দেড় হাজার রোগী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে বেসামরিক দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।

সোমবার দিনব্যাপি ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার আয়োজনে উপজেলার সুন্দলী ইউনিয়নের এসটি স্কুল অ্যান্ড কলেজে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দুপুরে সোনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনে চিকিৎসা, শল্য, চক্ষু, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞসহ একাধিক মেডিকেল অফিসারের মাধ্যমে দেড় হাজার রোগীকে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সেনা মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী ও যশোর সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী বলেন, সেনাবাহিনী নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা ও ওষুধ বিতরণ করছে।

স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি, তাতে আমরা আনন্দিত। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবদহবাসীর স্বাস্থ্যসেবার জন্য যে মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করেছে, তা প্রশংসনীয় উদ্যোগ।

সুন্দলীবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। উপকারভোগী ডহর মশিয়াহাটী গ্রামের ৯০ বছর বয়সী বিষ্ণুপদ বিশ্বাস বলেন, বিনা খরচে দামি ডাক্তার দেখাতে পেরেছি। অনেক ওষুধও পেয়েছি।

শিশু থেকে সব বয়সী প্রচুর রোগী আসছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.