Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
  • যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
  • দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : টিএস আইয়ূব

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৯, ২০২৫No Comments২ Views
Facebook Twitter WhatsApp
বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : টিএস আইয়ূব
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে রদশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা পূর্বে বিএনপির সাথে রজাটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৮টি আসনে জয়লাভ করেছিল এবং এককভাবে নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল, তারা এখন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে।

শুক্রবার যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে পৃথক তিনটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

টিএস আইয়ূব বলেন, ১/১১ থেকে শুরু করে বিগত আওয়ামী জামানার ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের সংগ্রাম করতে হয়েছে। ক্যাম্পাসে ছাত্রদলকে দাঁড়াতে দেয়নি। তাদের জীবনের অর্ধেক সময় কেটেছে ফেরারি জীবন। এ অবস্থায় একটি দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীরা নাম-পরিচয় গোপন রেখে ফ্যাসিবাদের সাথে মিশে থেকে সংগঠন করেছে। ফলে কোনো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জয়-পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এজন্য এখন থেকে প্রতিটি নেতাকর্মীকে আগামী নির্বাচনের জন্য প্রস্তÍুত হতে হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্রো, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আক্তার প্রমুখ। উঠান বৈঠকে তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

টিএস আইয়ূব দেশি-বিদেশি বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মে ২৯, ২০২৬

শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া

মে ২৯, ২০২৬

শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  

মে ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.