Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা
  • শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন
  • সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু
  • শার্শায় জুয়ার আসর থেকে সরঞ্জাম, নগদ টাকাসহ আটক ২
  • ডুমুরিয়ায় দুর্যোগ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের নানা উদ্যোগ
  • ভারতীয় নারী রেশমার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা, আদালতে সোপর্দ
  • ভৈরব নদে নিখোঁজের একদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
  • যশোরে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২২, ২০২৫

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে যান্ত্রিক ত্রুটি, সেবা বন্ধ

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে যান্ত্রিক ত্রুটি, সেবা বন্ধ
Share
Facebook Twitter LinkedIn

চুয়াডাঙ্গা সংবাদদাতা
বৈদ্যুতিক গোলযোগের কারণে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম দুই দিন ধরে প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাসপোর্ট সেবার জন্য আসা শত শত মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে। সোমবার দুপুরে আংশিক মেরামতের পর সীমিত আকারে পাসপোর্ট ডেলিভারি শুরু হলেও আবেদন গ্রহণসহ পূর্ণাঙ্গ কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি।

অফিস সূত্র বলছে, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ক্ষতিগ্রস্ত হয়ে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে টানা দুই দিন পাসপোর্টের আবেদন ও ডেলিভারি বন্ধ থাকায় কয়েক শতাধিক মানুষ ভোগান্তিতে পড়েন।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, পাসপোর্ট অফিসের গেট ও আশপাশে লাইনে দাঁড়ানো মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। দামুড়হুদা, জীবননগর, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অনেকে ভোরে এসে সার্ভার সচল হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কর্মকর্তারা জানান, সার্ভারের সমস্যা না মিটলে কোনো আবেদন গ্রহণ বা নতুন কাজ সম্ভব নয়।

দামুড়হুদার আবেদনকারী স্বাধীন হাসান বলেন, আবেদন জমা দিতে এসে পুরো দিন লাইনে কাটাতে হয়। আজ আবার কিছুই হলো না।

জীবননগরের শাকিল মাহমুদ জানান, ভোর ছয়টায় রওনা হয়ে এসে দেখি সকাল ৯টার দিকে আনসার সদস্যরা বলছেন সার্ভারের সমস্যা থাকায় আজ কোনো কাজ হবে না, কালকে আসতে হবে।

অনেকেই সমাধানের আশায় অপেক্ষা করেও কাজ না হওয়ায় ফিরে যান। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন সেবাগ্রহীতা বাইরে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এস এম জাকির বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সার্ভারের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঢাকার টেকনিশিয়ানরা এসে কাজ করছেন। দুপুর থেকে সীমিত আকারে ডেলিভারি শুরু হয়েছে, তবে ছবি তোলাসহ পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হতে সময় লাগবে।

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিস যান্ত্রিক ত্রুটি সেবা বন্ধ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা

শার্শায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন

সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.