Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় জাল দলিলে খাস জমি দখলের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
শার্শার গোড়পাড়া নাইকোর বিলের ৪৫ বিঘা সরকারি খাস জমি জাল দলিলের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভোগ দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালীরা গত ১৭ বছর যুব সমবায় সমিতির নামে জমি দখল করায় ভূমিহীনরা মানবতার জীবন যাপন করছে।
জানা গেছে, ২০০৯ সাল থেকে এলাকার আওয়ামী প্রভাবশালীরা জমি নিজেদের দখলে এনে জাল দলিল করে ভোগ দখল করে বলে ভুক্তভোগিরা অভিযোগ করেছে।
স্থানীয় ভুক্তভোগি শহিদুল ইসলাম, মতিয়ার রহমান, আব্দুর রহমান বলেন, নাইকোর বিলের  গোড়পাড়া মৌজার সাবেক  ১৪৪২ নং দাগ বর্তমান ৩৮৫৩,৩৮৫৫, ৩৮৬৫, ৩৮৫৭ ও ৩৮৫৬ নং দাগের মোট ১৫ একর অর্থাৎ ৪৫ বিঘা জমি আওয়ামী লীগের প্রভাবশালী গোড়পাড়া গ্রামের মতিয়ার রহমান, নজরুল ইসলাম, আলীমুর, আব্দুল, আব্দুস সাত্তার ও আলীম  জাল দলিলের মাধ্যেমে জমি জবর দখল করে নিজেরা সেখানে মাছ ও ধান চাষ করছে।
সরেজমিনে ওই এলাকায় গেলে গ্রামের একাধিক লোক অভিযোগ করেন বিগত আওয়ামী সরকারের আমলে ওই জমি তারা জাল দলিলের মাধ্যেমে নিজেদের আওতায় এনে ভূমিহীন এবং সমবায়ীদের তাড়িয়ে দেয়।
এদিকে ভোগ দখলকারী পরিবার এর সদস্য মতিয়ার রহমান বলেন, আমরা ৮০’র দশকে গোড়পাড়া গ্রামের কেরামত, লক্ষণপুর গ্রামের মিজানুর রহমান আব্দুল ও রয়েশ চন্দ্রর কাছ থেকে মোট ১৮ বিঘা জমি কিনি। এসব জমির খাজনা আমরা দিয়ে আসছি।
গোড়পাড়া গ্রামের আব্দুর সাত্তার, আব্দুল আলিম, আব্দুল হাই ১১ বিঘা জমি কিনেছেন। যা নিয়েও অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। সরকার যে সকল জমি ভূমিহীন পরিবারদের দলিল করে দিয়েছিল সেই জমিও বিভিন্ন কৌশলে তারা জাল দলিলের মাধ্যমে নিজেদের দখলে নেয়। এবং ২০২৬ সাল পর্যন্ত ওই সকল জমির খাজনা কাটে বলে সাত্তার গং জানান।
এ বিষয় ওই ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আবুল খায়ের জানান এসব জমি এক হাত থেকে অন্যহাতে বার বার বদল হয়েছে। সরকার যেসব জমি ভূমিহীনদের মাঝে দলিল মারফত দিয়েছিল তারাও কিছু কিছু বিক্রি করে গেছে। তবে তা জাল দলিল কি না তা তিনি জানেন না। তবে আব্দুল ছাত্তারের জমিতে ‘ক’ চিহিৃত লাল দাগ রয়েছে। এটা আমরা দ্রুত জরিপ করে লাল পতাকা উত্তোলন করব।

অভিযোগ জমি দখলের জাল দলিলে খাস শার্শা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.