Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
  • মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘এঁড়ে গরু প্রচার করে গর্ভবতী গাভীর’ মাংস বিক্রি!

যশোরে কসাইখানা থেকে বাছুর উদ্ধার
banglarbhoreBy banglarbhoreSeptember 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক মাংস ব্যবসায়ীর গরু জবাইস্থলে বাছুর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে শহরতলির ধর্মতলায় মা-বাবার দোয়া মিট হাউজে এই বাছুর পাওয়া যায়। যা নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে টাস্কফোর্স টিম সেখানে অভিযান চালায়। তবে, ওইসময় পালিয়ে যান মালিক নজরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত দোকানে উপস্থিত লোকজনের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সকালে তাদের কাছে খবর আসে নজরুলের কসাইখানায় গরুর বাচ্চা পড়ে আছে। তারা তাৎক্ষণিক সেখানে অভিযান চালান। কিন্তু তাদের পৌঁছানোর আগেই ওই গরুর বাচ্চাটি সরিয়ে ফেলা হয়।

প্রতিষ্ঠান মালিককে ফোন করে আসতে বললে তিনি ১০ মিনিট পর আসছেন বলে আর আসেননি। পরে দোকানে থাকা ১২ কেজি গরুর মাংস ধ্বংস ও ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম প্রমুখ।

কসাইখানা যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

August 24, 2026

মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন

August 24, 2026

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.