Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়
  • যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম
  • যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা
  • যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
  • গুচ্ছে দেশ সেরা যশোরের ঐশী
  • শ্যামনগরে তিন দোকানে কোটি টাকার লুটের অভিযোগ : শাহ আলমের শাস্তির দাবি
  • যশোর জেনারেল হাসপাতাল এলিট দালালদের কব্জায়
  • কেশবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হিমোফিলায়া রোগের চিকিৎসায় যশোর হাসপাতালে এইচটিসির যাত্রা শুরু

# ১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হিমোফিলায়া চিকিৎসা কেন্দ্রের (এইচটিসি) যাত্রা শুরু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব।

এ সময় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে এইচটিসি’র জন্য ১১৬ ফ্যাক্টর ইনজেকশন ভায়াল প্রদান করা হয়। যা হিমোফিলায়া রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ব্যবহৃত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার (হেমাটোলজি) ডা. মারুফ আল হাসান, যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. গৌতম কুমার আচার্য্য, যশোর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (ট্রন্সফিউশন মেডিসিন বিভাগ) ডা. সেলিম রেজা ও ফিরোজাবারি ডিজাবেল চিলড্রেন হাসপাতালের চিফ ফিজিওথেরাপিস্ট ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ডিরেক্টর ইয়াসমিন আরা ডলি এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম।

অনুষ্ঠানে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য ও যশোর শাখার সভাপতি নাসের মুস্তাফিজসহ রোগী এবং স্বজনরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শরীরে রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য ১৩টি ফ্যাক্টর বা প্রোটিন কাজ করে।

শরীরে কোন স্থানে কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হওয়া এবং দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণ হওয়া এ রোগের লক্ষণ। হাত-পায়ের জয়েন্ট ফুলে যাওয়া, দাঁতের রক্তক্ষরণ ইত্যাদি লক্ষণ দেখে হিমোফিলিয়া রোগী চেনা যায়।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এইচটিসি’র যাত্রা শুরু হওয়ায় এখন থেকে হিমোফিলায়া রোগীরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়

মার্চ ৩০, ২০২৬

যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম

মার্চ ৩০, ২০২৬

যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.