Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরাঞ্চলের ২৯ বাঁওড় ও বিলের অচলাবস্থা, কর্মহীন হাজারো প্রকৃত মৎস্যজীবী

বছরে শত কোটি টাকার আয় হাতছাড়া 
banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মামলা, ইজারাসহ নানা জটিলতায় যশোরাঞ্চলের ২৯ বাঁওড় ও বিলের অচলাবস্থা কাটাতে নতুন প্রকল্প নিতে চায় মৎস্য অধিদপ্তর। কারণ এ অচলাবস্থার কারণে বছরে শত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত মৎস্যজীবীরা। একই সাথে নষ্ট হয়ে গেছে অভায়াশ্রম। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বিলুপ্তির পথে দেশিয় মাছ। পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে প্রায় ৬ হাজার জেলে পরিবার। কর্মহীন হয়ে পড়েছে বাঁওড়ের উপর নির্ভরশীল আরো কয়েক হাজার মৎস্যজীবী পরিবার। শনিবার দুপুরে যশোর শহরের লাক্সারি ডাইন কনভেশন হলে দিনব্যাপি এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। জেলা মৎস্য অফিসের উদ্যোগে বিদ্যমান সরকারি মৎস্য খামার সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সাহেদ আলীর সভাপতিত্বে কর্মশালায় বাঁওড়গুলোতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ ও মৎস্যজীবীদের রক্ষায় প্রকল্প গ্রহণে মতামত গ্রহণ করা হয়। একই সাথে যশোরাঞ্চলের অন্য ২২টি বাঁওড়কে ঘিরে সকল মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়।

ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা ইফাদ প্রকল্পের তালিকাভুক্ত মৎস্যজীবীদের নতুন প্রকল্পের আওতায় এনে প্রকল্প গ্রহণ করলে মামলা প্রত্যাহার করবেন বলে আশ্বাস দেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার। তিনি বলেন, মৎস্য মন্ত্রণালয় নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের সুদিন ফেরাতে চান। এ প্রকল্প চালু হলে মৎস্য অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণসহ সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন। একই সাথে দেশীয় মাছগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এ প্রকল্প ভূমিকা রাখবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখার যুগ্ম সচিব হেমায়েত হোসেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সরকার মোহাম্মদ রফিকুল আলম, সম্পষারণ বিভাগের উপ-পরিচালক সরদার মহিউদ্দীন, বাঁওড় মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক আনিসুর রহমান ও জেলা মৎস্য অফিসার সরদার মনিরুল মামুন বক্তব্য রাখেন। কর্মশালায় যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকৃত মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।

অচলাবস্থা কর্মহীন বাঁওড় বিল মৎস্যজীবী যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    August 18, 2026

    যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

    August 18, 2026

    সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.