Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৩, ২০২৫

শার্শায় সালিশে বিএনপির ৫ কর্মীকে পিটিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
শার্শায় সালিশে বিএনপির ৫ কর্মীকে পিটিয়ে জখম
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলাধীন শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একটি সালিশে বিএনপির ৫ কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে আহত আশিকুর রহমান বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে তেল নেয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- শার্শার কন্যাদহ গ্রামের আশিকুর রহমান, শহিদুল ইসলাম (৪২), কবির হোসেন (৩০), শাহ আলম (৪০) ও ইমামুল হোসেন (৩৫)। আরেকজনের নাম জানা যায়নি। অভিযুক্তরা হলেন- শার্শার সামলাগাছী গ্রামের পিন্টু রহমান (৩২), লাল্টু রহমান (২৮), তারেক রহমান (৪২), হায়দার আলী (৩২)।

পুলিশের অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামলাগাছি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেন কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন (২৫)। পরে হাত ইশারা করে অন্য এক পরিচিত জনকে ডাকেন তিনি। এতে ভুল বুঝাবুঝি হয়। পরে তিনি ফেরার পথে তাকে পিটিয়ে আহত করেন শ্যামলাগাছি গ্রামের লাল্টু রহমান ও পিন্টু রহমান। পরে ইকবাল হোসেন তার স্বজনদের ঘটনাটি জানালে তারা বিএনপি নেতা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু মেম্বারকে জানান। পরে তিনি মীমাংসার জন্য তাদের বাড়িতে আসতে বলেন। বাড়িতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বাধে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, মারামারির খবর পেয়ে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কর্মী জখম পিটিয়ে বিএনপি শার্শা সালিশ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.