Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৪, ২০২৫

জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জীবননগর উপজেলার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন নিজ অফিস কক্ষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ পাঠ করান।

এ উপলক্ষে মকছুদ সুপার মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবননগর জুয়েলার্স সমিতির সকল ব্যবসায়ীবৃন্দ সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। আমরা চাই নির্বাচিত কমিটি সাধারণ ব্যবসায়ী ও ভোক্তাদের পাশে থাকবেন। স্বর্ণের গুণগত মান ও ওজন ঠিক রেখে ব্যবসা পরিচালনা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা জুয়েলার্স সমিতির নবনির্বাচিত সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদ, সহ সভাপতি নিমাই কুমার দে, সহ সাধারণ সম্পাদক রাফিম হাসনাত সজিব, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার দত্ত, কোষাধ্যক্ষ সাধন কুমার পাল, প্রচার সম্পাদক মিকাইল হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাহিদ হোসেন, নয়টি ওয়ার্ডের সদস্যবৃন্দ সহ সাধারণ ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

নবনির্বাচিত কমিটির সভাপতি আশাবুল হক বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহ নের নেতত্বে বাংলাদেশে আজ জুয়েলারি শিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা ‘মেইড ইন বাংলাদেশ’ নামে স্বর্ণশিল্পে আমদানীকারক দেশ থেকে রপ্তানিকারক দেশ হতে চাই।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুরায়েজ রহমান জুনায়েদ বলেন, সারাদেশে বাজুসকে একটি গতিশীল সংগঠনে পরিণত করতে সভাপতি সায়েম সোবহানের নেতৃত্বে আমরা কাজ করে যাবো। আমরা স্বর্ণ ব্যবসায় অসৎ, চোরাকারবারি বন্ধ করতে চাই।

শপথ গ্রহণ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে ১৭ জন কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি জীবননগর উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

জীবননগর জুয়েলার্স সমিতি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.