Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

মণিরামপুরে আধুনিক পাটবিজ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৫, ২০২৫No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে আধুনিক পাটবিজ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট, কেনাফ ও পাটশাকের বিজ উৎপাদনের আধুনিক কলা-কৌশল বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোরের মণিরামপুরে পাট গবেষণা উপ-কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ৫০ জন পাটচাষি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেআরআই’র মহাপরিচালক ড. নার্গীস আক্তার। বিশেষ অতিথি ছিলেন ড. ইয়ার উদ্দিন সরকার, পরিচালক (অর্থ ও প্রশাসন), বিজেআরআই, ঢাকা এবং বিশ্বজিৎ কুন্ডু, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআরআই, ঢাকা। সভাপতিত্ব করেন পাট গবেষণা উপ-কেন্দ্র মণিরামপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিবলী নোমান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও কেনাফ জাত, মানসম্মত বিজ উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, সার প্রয়োগ, ফসল সংগ্রহ ও বীজ সংরক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রধান অতিথি ড. নার্গীস আক্তার বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী ও অর্থকরী ফসল। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কৃষকরা পাট ও কেনাফ চাষে আগের চেয়ে দ্বিগুণ লাভবান হতে পারেন।

তাছাড়া তিনি বিজেআরআই উদ্ভাবিত পাটশাক ও সবজি মেস্তা (চুকুর) ফসলের পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কেও আলোকপাত করেন। দিনব্যাপি প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে তথ্যপত্র ও প্রশিক্ষণ সামগ্রি বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  

জুন ৮, ২০২৬

যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুন ৮, ২০২৬

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.