Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পরিসংখ্যান দিবস পালিত

দারিদ্র্য নিরসনে সঠিক তথ্যের উপর গুরুত্বারোপ
banglarbhoreBy banglarbhoreOctober 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে দিবস দুটি উপলক্ষে বেলুন উড়িয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা পরিসংখ্যানের উপপরিচালক আবুল হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান প্রমুখ।

পরে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তথ্যের সঠিকতা এবং কোয়ালিটি ডেটার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমাদের উন্নয়নের মূল জায়গা তথ্য সঠিক থাকা। আমরা যে কাজ করি না কেন কোয়ালিটি ডাটা মেনে চলতে হবে। তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে।

তিনি উল্লেখ করেন, আমরা অর্থনৈতিক কোনো উন্নয়নের কাজ করলে এখন আমাদের চোখ কেশবপুরের দিকে থাকবে, কারণ সেখানে দারিদ্রতার হার বেশি। প্রান্তিক জনসংখ্যার তথ্য সংগ্রহ করলে সঠিক তথ্য পাওয়া যায়।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের অনেক কর্মসংস্থানের ডাটা আসে না। সব কিছু সংগ্রহ করে আমাদের জাতীয় অর্থনীতিতে দেখানো হয় না। পরিসংখ্যানগত অবস্থায় আমরা দেখি নাজুক অবস্থা। কিন্তু বাস্তবতা ভিন্ন। সার্ভে করতে গেলে প্রকৃত তথ্য অনেকেই দিতে চায় না। যে কারণে বিদেশে বাংলাদেশ সম্পর্কে ভিন্ন ধারণা জন্মায়।

তিনি আরও বলেন, আমাদের আন্তর্জাতিক ভাবে মর্যাদাবান হতে হবে। বাংলাদেশের পাসপোর্ট দেখলে কম মূল্যায়ন করে বিদেশিরা। সবাই মিলে আমরা কাজ করতে পারলে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আলোচনা সভার আগে জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন তথ্যচিত্র প্রদর্শন করেন। সেই তথ্যচিত্রে ২০২২ সালের তথ্য অনুযায়ী যশোরের মোট জনসংখ্যা ৩০ লাখ ৭৬ হাজার ১৪৪ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ১ হাজার ১৮০ জন। পুরুষ ও মহিলা জনসংখ্যার অনুপাত ৯৮ দশমিক ২৪: ১০০। পরিবার (খানা) প্রতি গড় সদস্য ৩ দশমিক ৭৯ জন। জনসংখ্যা বৃদ্ধির হার দশমিক ৯৫ শতাংশ। স্বাক্ষরতার হার: ৭৭ দশমিক ০৭ শতাংশ। জেলায় দারিদ্র্যের হার ৪১ (জাতীয় দারিদ্রের হার থেকে ১০ বেশি)। আট উপজেলার মধ্যে দারিদ্রতার হার সর্বোচ্চ দারিদ্র্য কেশবপুরে ৩৩ দশমিক ৪ শতাংশ। সর্বনিম্ন দারিদ্র্য চৌগাছায় ১১ দশমিক ৮ শতাংশ।

সভায় বক্তারা মানসম্মত পরিসংখ্যানের মাধ্যমে উন্নয়নের সঠিক পথ ও দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

তথ্যে দারিদ্র্য দিবস পালিত নিরসন পরিসংখ্যান যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.