Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে সবজি : মাছ-মুরগিতে আগুন
  • স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : মন্ত্রিপরিষদ সচিব
  • যশোরে নাট মন্দির উদ্বোধন : বিএনপি উন্নয়নে বৈষম্য করে না প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় দর্শকদের উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক
  • যশোরে র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক
  • বেজপাড়া এলাকায় চলাচলের রাস্তা রক্ষায় আদালতে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২২, ২০২৫

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারের জরিমানা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারের জরিমানা
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভূয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান।

অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার আব্দুল আলীম (৫০)। তিনি চৌগাছা-যশোর রোডের পাওয়ার হাউস মোড়ের উত্তর পাশে ছালেহা মার্কেটের নিচতলায় অবস্থিত ‘আদর্শ মেডিকেল হল’-এ কথিত চিকিৎসক হিসেবে চেম্বার পরিচালনা করছিলেন।

ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানা যায়, আব্দুল আলীম দীর্ঘদিন নিজেকে সহকারী ই.এন.টি. ফিজিশিয়ান মেডিকেল প্র্যাকটিশনার পরিচয়ে রোগী দেখছিলেন এবং প্রেসক্রিপশন দিচ্ছিলেন। অথচ তার কাছে চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অনুমোদিত কোনো নিবন্ধন নেই।

আরও জানা যায়, তিনি প্রায় ৬-৭ মাস ধরে এই চেম্বারে চিকিৎসাসেবা দিয়ে আসছেন এবং একই সঙ্গে যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার গফুরের মোড়ে অবস্থিত ‘মেসার্স আলীম ফার্মেসি’তে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখতেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছেন। এ ধরনের প্রতারণা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

চৌগাছা জরিমানা ভুয়া ডাক্তার ভ্রাম্যমাণ আদালত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে সবজি : মাছ-মুরগিতে আগুন

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : মন্ত্রিপরিষদ সচিব

যশোরে নাট মন্দির উদ্বোধন : বিএনপি উন্নয়নে বৈষম্য করে না প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.