Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৪, ২০২৫No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাথে আলী আসগার লবীর মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগর লবির সাথে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আবদুল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে আলি আসগর লবি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের বস্তুনিষ্ঠ ক্ষুরধার লেখনীর মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হয়। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এ অঞ্চলের বৃহত্তর বিল ডাকাতিয়ার সমস্যা সমাধানসহ সাংবাদিকদের কল্যাণে যা যা দরকার তাই করবো। আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি চাই শুধু একটু সম্মান। তিনি সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সাংবাদিক এসএম মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শের আলম সান্টু, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, এ্যাডভোকেট মুমিনুর রহমান নয়ন, জিএম তারেক, মাহবুব আলম, মুর্শিদা খানম, সাংবাদিক আবু হেনা মুক্তি, আব্দুল লতিফ মোড়ল, এস রফিকুল ইসলাম, অরুণ দেবনাথ, সুব্রত ফৌজদার, শেখ আব্দুস সালাম, সাব্বির খান ডালিম, সুমন ব্রহ্ম, সেলিম আবেদ, মাসুম গাজী, গাজী আব্দুল কুদ্দুস, আশরাফুল আলম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক ও নাসিম গাজী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মে ২৬, ২০২৬

কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম

মে ২৫, ২০২৬

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.