Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয় : রেজিস্ট্রার জেনারেল

banglarbhoreBy banglarbhoreOctober 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
তিনি বলেন, ‘এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে।’
শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর উদ্যোগে এবং সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশিদারিত্বে ও সুইডেন দূতাবাসের সহায়তায় “Strengthening Investigative Journalism for Supreme Court Reporters’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ল’ বিটের ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করে তিনি বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম শক্তিশালী হাতিয়ার।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত বিটের সাংবাদিকরা আমাদের বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশিদার — তাদের মাধ্যমে জনগণ আদালতের কার্যক্রম, আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।’
এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে ‘ল’ বিটের সাংবাদিকরা আরও দক্ষ, সচেতন ও পেশাদারভাবে অনুসন্ধানী সাংবাদিকতা পরিচালনা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সবসময় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কর্মশালা তারই ধারাবাহিক অংশ, যেখানে সুপ্রিম কোর্ট, ইউএনডিপি এবং সুইডেন দূতাবাসের সহযোগিতা আমাদের এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে।’
তিনি আরও বলেন, ‘ল’ বিটের সাংবাদিকরা সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য উদঘাটন ও জনগণের আস্থা অর্জন সম্ভব। আমরা বিশ্বাস করি, আজকের প্রশিক্ষণ আপনাদের পেশাগত দক্ষতা আরও বাড়াবে এবং দায়িত্বশীল সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।’
ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস এন্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার বলেন, ‘বাংলাদেশ যখন তার বিচার বিভাগীয় সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, তখন গণমাধ্যমের ভূমিকা হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ। বিচার সংস্কারের এই যাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা অনুধাবন করেই ইউএনডিপি সাংবাদিকদের জন্য এই সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার ধারাবাহিক আয়োজন শুরু করেছে। সঠিক, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদন জনসাধারণের উপলব্ধিকে গঠন করে এবং স্বচ্ছতা বাড়ায়। আপনাদের লেখনীতে রয়েছে সেই শক্তি-যার মাধ্যমে মানুষ বিচার, তার অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে বোঝে।’
নিমকোর সহকারী পরিচালক মকবুল হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার এবং পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, কর্মশালার পরিচালক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক, কর্মশালা সমন্বয়ক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক হাফসা আক্তার সোনিয়া প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

বিচার বিভাগ রেজিস্ট্রার জেনারেল সচিবালয়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.