Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘জাল দলিল ও ভুয়া খাজনা রশিদে’ তিন কোটি টাকার বিরোধপূর্ণ জমি বিক্রি!

banglarbhoreBy banglarbhoreOctober 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘ভুয়া কাগজপত্র’ দিয়ে তিন কোটি টাকার জমি রেজিস্ট্রি করার অভিযোগ পাওয়া গেছে। ভূমি উন্নয়ন কর পরিশোধের ভুয়া রশিদ ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে স্থানীয় ভূমি অফিস। যশোর শহরের ঘোপ এলাকার এই ছয় শতক জমি নিয়ে জাল-জালিয়াতির অভিযোগ করেছেন জমি মালিক ফজলে রাব্বী। তিনি বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকে অভিযোগ করায় রোববার শুনানি হওয়ার কথা রয়েছে।

যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার ফজলে রাব্বী জানান, যশোর কোতোয়ালি থানার ৯২ ঘোপ মৌজায় এস.এ. ৫০৩ আর.এস ৫২৩ খতিয়ানের আর.এস. ১৭৭০ দাগে তাদের ২৮.৬৯ শত জমি রয়েছে। একসময় মোশরফ হোসেন তাদের জমি ও স্থাপনার কেয়ারটেকার ছিলেন। ওই সময় মোশরফ হোসেন ৬ শতক জমি জাল-জালিয়াতি করে ভুয়া দলিল তৈরি করেন। বিষয়টি ফাঁস হওয়ার পর তিনি আদালতে মামলা করেন। মামলা চলমান রয়েছে। এজন্য জমিতে আদালতের নিষেধাজ্ঞাসম্বলিত সাইনবোর্ডও টানানো রয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশনায় ওয়েবসাইটে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুযোগও বন্ধ রয়েছে।

ফজলে রাব্বী আরও অভিযোগ করেন, সম্প্রতি মোশরফ হোসেন ওই জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের একটি ভুয়া রশিদ তৈরি করেন। ওই রশিদসহ জাল দলিল ব্যবহার করে তিনি উপশহর এলাকার বাসিন্দা ফজলিয়ারা জাহান নামে এক নারীর কাছে ওই ছয় শতক জমি তিন কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। গত ৪ আগস্ট ওই জমি রেজিস্ট্রি হয়েছে। দলিল নং-১০৫৬৩/২৫। প্রভাবশালী এক কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিয়ে তিনি ওই জমি রেজিস্ট্রি করতে সক্ষম হন দাবি করেন ফজলে রাব্বী। এ বিষয়ে তিনি দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত কার্যালয়ে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে রোববার শুনানি হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে যশোর পৌর ভূমি অফিসের নায়েব কাজী আতিয়ার রহমান জানান, সংশ্লিষ্ট জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদটি তিনি দেখেছেন। এটি কম্পিউটারে তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে ওই জমির খাজনা পরিশোধ হয়নি। একটি প্রতারক চক্র এই জাল কাগজপত্র তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণা করছে। তবে এ ব্যাপারে মোশরফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জমি বিক্রির বিষয়টি অস্বীকার করেন।

খাজনা রশিদে জমি বিক্রি জালদলিল বিরোধপূর্ণ ভুয়া যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.