Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  • ইয়াভ স্পোর্টস ক্লাব’র সভাপতি রিজওয়ান ও সম্পাদক রিয়াদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৬, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে তিন দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স (৬ষ্ঠ ব্যাচ)’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নির্বাচন জাতির গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান অনুষঙ্গ। এ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে প্রতিটি পুলিশ সদস্যকে ধৈর্যশীল, দৃঢ়, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকভাবে দৃঢ় থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগাতে পারলে ভোটের পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার।

এ সময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কমান্ড্যান্ট মোকবুল হোসেন বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, বরং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা। নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ই হতে পারে সফলতার মূল চাবিকাঠি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া

মে ২৫, ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.