Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreOctober 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে “চায়না দুয়ারি জাল”সহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল ও পদ্ধতি নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামনগরের সম্মিলিত যুব সংগঠনের আয়োজনে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় জেলে সম্প্রদায়, কৃষক, পরিবেশবাদী, নাগরিক সমাজ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে নানা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “চায়না দুয়ারি জাল বন্ধ করো”, “জলজ সম্পদ বাঁচাও, জেলের জীবন রক্ষা করো”, “দেশীয় মাছের বিলুপ্তি রোধ করো” ইত্যাদি স্লোগান দেন।

উপজেলা গ্রিণ কোয়ালিশন নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সাংবাদিক বৃন্দরা বারসিক’র (ভারপ্রাপ্ত) আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, ঈশ্বরীপুর ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস, শ্যামনগর পৌরসভা গ্রীন কোয়ালিশনের সাধারন সম্পাদক কিরন শঙ্কর চ্যাটার্জী।

মানববন্ধনে বক্তারা বলেন, “চায়না দুয়ারি জাল অত্যন্ত সুক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে ব্যাঙ, শামুক, ঝিনুকসহ প্রায় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে। ফলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে, দেশীয় প্রজাতি বিলুপ্তির পথে যাচ্ছে এবং ক্ষুদ্র জেলেরা জীবিকা হারাচ্ছেন। বক্তারা অবিলম্বে এই জালের আমদানি, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও লবণাক্ততার কারণে উপকূলীয় জনগোষ্ঠী ইতিমধ্যেই সংকটে আছে। এর সঙ্গে ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম যোগ হয়ে উপকূলের জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা এখন মারাত্মক ঝুকিতে পড়েছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় উপদেষ্টা (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

চায়না দুয়ারি জাল শ্যামনগর স্মারকলিপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.