Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
  • শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সালমান শাহ হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
সালমান শাহ হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে যশোরে বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে যশোরে। মঙ্গলবার রাতে দড়াটানা মোড়ের গাড়িখানা রোডে অমর সালমান ভক্তদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাত সাড়ে নয়টার দিকে সালমানভক্তরা হাতে নেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা। মুহূর্তেই শুরু হয় স্লোগান-“আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই”।

গাড়িখানা থেকে শুরু হওয়া দুই শতাধিক ভক্তের মিছিল মণিহার মোড়ে যাওয়ার সময় পথচারীরা ও সালমান ভক্তরাও যুক্ত হন। সালমান শাহ স্মরণে যশোরে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে আসা যশোরের কাঠেরপুল যুবসংঘ এ আয়োজনের নেতৃত্ব দেয়। সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে অংশ নেন যশোরের বিভিন্ন বয়সের সালমানভক্তরা। রাত ১০টার দিকে মিছিলটি মণিহার সিনেমা হলের সামনে পৌঁছে মোমবাতি প্রজ্জ্বালনের মাধ্যমে সালমান শাহকে স্মরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। কাঠেরপুল যুবসংঘের পরিচালক শিমুল ভুইয়া স্বাগত বক্তব্যে বলেন, “২৯ বছর পর উঠে এসেছে সালমান আত্মহত্যা করেননি, এটি ছিল একটি নির্মম হত্যাকাণ্ড।

আমরা নতুন আশার আলো দেখছি, কিন্তু এখনো কেন আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। যদি আবারও এই মামলাকে নাটকে পরিণত করার চেষ্টা হয়, তবে যশোর থেকেই শুরু হবে প্রতিবাদের ঝড়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম, আর খান মিলন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তাহমিনা বিশ্বাস, ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, ব্যবসায়ী হান্নান হোসেন, ফারুক হোসেন প্রমুখ ।

সমাবেশে বক্তারা সালমান শাহকে নিয়ে অভিনেতা সোহেল রানার সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এ মিছিল শুধু প্রতিবাদ নয়, এটি এক শপথ- সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। বিক্ষোভ ও সমাবেশ শেষে সালমান শাহের জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে খিচুড়ি উৎসবের আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, লোকসমাজের ক্রাইম রিপোর্টার মীর মঈন মুসা, সিনিয়র সাংবাদিক মুরশিদুল আজিম হিরু, সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতা কাজী রফিকুল ইসলাম, যুগান্তরের জেলা অফিসের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিত রায়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, ডিবিসি টিভির ক্যামেরাপার্সন এম এইচ উজ্জ্বল, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, রাতদিন নিউজের স্টাফ রিপোর্টার অমল কৃষ্ণ পালিত, কাঠেরপুল যুবসংঘের সংগঠক রিকি খান, সদস্য সাকিব খান, রেহান ইসলাম, সেতু, রিংকু, ব্যবসায়ী নেতা ইমরান হোসেন, বর্ষা ইসলাম, রিয়া,শাফিন মুবিনসহ আরও অনেকে।

আটক ও ফাঁসির দাবি যশোরে বিক্ষোভ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

মে ১২, ২০২৬

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা

মে ১২, ২০২৬

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.