Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১, ২০২৫

সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন দাবি নিয়ে জেইউজে’র মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন দাবি নিয়ে জেইউজে’র মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে সংগঠনের সদস্যরা ছাড়াও শতাধিক গণমাধ্যকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও বিচার হয়নি। এটি সাংবাদিক সমাজের প্রতি চরম অবিচার। তারা অবিলম্বে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের জোর দাবি জানান। বক্তারা আরো বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। তারা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক কেন্দ্রীয় সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)-এর সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ, সাবেক সভাপতি আয়ুব হোসেনসহ প্রমুখ

জেইউজে মানববন্ধন সাংবাদিক সাগর-রুনি হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.