Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ৩, ২০২৫

যশোরে তিন উড়ন্ত ছিনতাইকারী আটক : মোবাইল উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে তিন উড়ন্ত ছিনতাইকারী আটক : মোবাইল উদ্ধার
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে যশোরের কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, যশোর শহরতলির বিরামপুর পশ্চিমপাড়ার জাহিদ খানের ছেলে আকাশ খান, বিরামপুর হাফেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে জিসান খান ও বিরামপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে আমিনুর রহমান। শনিবার রাত ও রোববার দুপুরে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২২ অক্টোবর রাত আটটার পর যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দেবদাস কাজ শেষে বাইসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা রোড কাঁঠালতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা তিন জন তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দেবাশীষ দাস কোতোয়ালি থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে শনিবার রাতে প্রথমে আকাশ খানকে আটক ও তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি ফোর-ভি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এরপর রোববার দুপুরে আকাশের দেয়া তথ্যের ভিত্তিতে তার অপর দুই সহযোগীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। রোববার দুপুরে এ ঘটনায় সদরের পাচবাড়ি গ্রামের কোচারীপাড়ার ভুক্তভোগী দেবাদাস বাদী হয়ে এ মামলা করেছেন। আটক ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.