Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটনের দোকানের মাল চুরি : আটক ২

banglarbhoreBy banglarbhoreNovember 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিকে লিটনের ব্যবসা প্রতিষ্ঠান বিকে ফ্যাশনের পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছিল একটি চক্র। তবে শেষ রক্ষা হয়নি তাদের। কোতোয়ালি থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে রাত নয়টার পর ঝিকরগাছার নওয়াপাড়া মাঠপাড়া এলাকা থেকে রাজশাহীর আপন চন্দ্র নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোরে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এ সময় কার্তিক চন্দ্র নামে আরও একজনকে আটক করা হয়।

বিকে লিটন জানান, বুধবার দুপুরে এজেআর কুরিয়ার সার্ভিস থেকে তার এক কর্মী একটি রিকশায় বস্তাভর্তি পণ্য নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। পালবাড়ি মোড় পৌঁছালে রিকশাচালক শিমুল তার কর্মীকে রিকশা থেকে একটু নামতে বলেন। কর্মী নামতেই তার ওপর হামলা চালায় আরও কয়েকজন। এরই মধ্যে রিকশা নিয়ে চম্পট দেন চালক শিমুল। পরে তাদের সহযোগীরাও সটকে পড়ে।

তিনি জানান, ঘটনাটি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানা পুলিশ ও পরিচিতদের অবহিত করলে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি নেয় এবং তাৎক্ষণিক অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় দুই আসামিকে আটক ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তিনি পুলিশ প্রশাসনসহ তার শুভাকাক্সিক্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে অভিযানে থাকা এসআই মোফাজ্জেল হোসেন জানান, মূলত এটি একটি সংঘবদ্ধ চক্র। দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত শিমুল নামে আরও একজন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। বিস্তারিত পরে জানানো হবে।

আটক কনটেন্ট ক্রিয়েটর চুরি বিকে লিটন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026

    লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.