Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ
  • পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ
  • নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন
  • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো : নবনির্বাচিত এমপি মশিউর
  • যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডা. শহিদুল আলমের মনোনয়ন দাবিতে কালিগঞ্জে আন্দোলন অব্যাহত

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সাংবাদদাতা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ‘গরীবের ডাক্তার’ অধ্যাপক শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে কালিগঞ্জে একের পর এক কর্মসূচি পালন করছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার বিকেলে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। বেলা ৪ টায় ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে তারালী চৌরাস্তা মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এ সময় কাজী আলাউদ্দীনের নমিনেশন বাতিল করে সর্বস্তরের জনগণের কাছের মানুষ ও ত্যাগি রাজনীতিবিদ ডা. শহিদুল আলমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করার দাবি জানিয়ে স্লোগানে মুখরিত করে তোলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির ও আবু হাসান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হেসেন খান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলী সরদার, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, ছাত্রদল নেতা শেখ রাকিবুজ্জামান, সাতক্ষীরা জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা জাসাস এর যুগ্ম-আহ্বায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান, মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাজি তহিনুর রহমান, যুগ্ম-আহবায়ক কাজী হাবিবুর রহমান, নলতা ইউনিয়ন যুবদলের আ. কাদের মেম্বার, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম পারভেজ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলী, ভাড়াশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আলিম বাবু, সাতক্ষীরা জেলা তরুণ দলের (সহ-সভাপতি ১৯) আশরাফুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও ডা. শহিদুল আলমের ভক্তবৃন্দ।

এর আগে গত ৩ নভেম্বর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার তাৎক্ষণিকভাবে বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধদিবস হরতাল ও সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক অবরোধ, বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বুধবার মানববন্ধন, বৃহস্পতিবার কালো পতাকা মিছিল করা হয়।

আন্দোলন কালিগঞ্জ ডা.শহিদুল আলম বিএনপি মনোনয়ন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.