Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১০, ২০২৫

কোটচাঁদপুরে আদম ব্যাপারির খপ্পরে পড়ে সর্বস্বান্ত এক পরিবার

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
কোটচাঁদপুরে আদম ব্যাপারির খপ্পরে পড়ে সর্বস্বান্ত এক পরিবার
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
আদম ব্যপারির খপ্পড়ে পরে সর্বস্বান্ত হয়েছেন ভ্যানচালক এক পরিবার। ঝিনাইদহের কোটচাঁদপুর ঘাগা তালসার গ্রামের ভ্যানচালক জামাল হোসেনের ছেলেকে বিদেশ পাঠানোর প্রলোভনে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নবীছদ্দীন নামে এক আদম ব্যপারীর বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।

ভুক্তভোগী ভ্যান চালক জামাল হোসেন জানান, একই গ্রামে বাড়ি হওয়ায় নবীছদ্দীন বিদেশে লোক পাঠায় শুনে তাকে আমার ছেলেকে মালয়েশিয়া পাঠানো জন্য বলি। সে মোতাবেক ৩ মাসের মধ্যে বিদেশ পাঠানোর কথা বলে নবীছন্দী ৭ লাখ ১৫ হাজার টাকা নেয়। কিন্তু তারপর চার বছর পার হয়ে গেলে আমার ছেলেকে বিদেশ ত পাঠাতে পারেইনি এমনকি আমার টাকাও ফেরত দেয়নি। এমনকি টাকা ফেরত চাইলে হুমকি ধামকি দেয়। পরে স্থানীয় সেনা ক্যাম্পের পরামর্শে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে অভিযোগ করলে অভিযুক্ত নবীছদ্দীন ঠিকমত হাজিরা না দিয়ে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে ২২ অক্টোবর পরিষদে শালিসে হাজির হয়ে তিনি ২ লাখ টাকা ফেরত দিয়েছেন দাবি করেন এবং বাকি টাকা ৬ মাসের মধ্যে দেয়ার কথা বলেন। এ সময় চেয়ারম্যান তাকে দুই লাখ টাকা পরিশোধের প্রমাণ এবং বাকি টাকা চেক দেয়ার জন্য ২৯ অক্টোবর পর্যন্ত সময় দেন। কিন্তু তারপর নবীছদ্দীন আর হাজির হননি।

ভুক্তভোগী আরো জানান জমি-জমা বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানো জন্য টাকা দিয়েছিলাম। এখন টাকা না পেয়ে আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। এ মুহূর্তে টাকা আদায়ের জন্য ঝিনাইদহ আদালতে মামলা করেছি।

অভিযুক্ত নবীছদ্দীন জানান আমি গ্রামের অনেক লোককে বিদেশ পাঠিয়েছি। ভিসা গ্রহণ না করায় জামালের ছেলেকে পাঠাতে পারেনি। আমি তাকে প্রায় ২ লাখ টাকা ফেরত দিয়েছি বাকি টাকা কিছুদিন পরে ফেরত দেবো বলে চেকও দিতে চেয়েছি কিন্তু আমার সমস্যার কারণে গ্রাম আদালতে হাজির হয়ে চেকটি দিতে পারিনি। কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শাহারুখ জামান সবুজ জানান, বাদী জামাল হোসেনের আবেদনের পর গ্রাম আদালতে সমাধানের জন্য অভিযুক্ত নবীছদ্দীনকে পর পর ৩টি তারিখে নোটিশ পাঠালেও তিনি গ্রাম আদালতে হাজির হোননি। যে কারণে বাদী জামাল হোসেনকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী অ্যাড আশরাফুল আলম মালিতা।

আদম ব্যাপারি কোটচাঁদপুর পরিবার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.