Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগর উপজেলা কৃষি অফিসে কলম বিরতি

banglarbhoreBy banglarbhoreNovember 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জীবননগর সংবাদদাতা
সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি অফিসে এক ঘন্টার কলম বিরতি পালন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ কলমবিরতি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

এ সময় কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা। তাদের ওপর এমন নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান ব্যবস্থার ওপর আঘাত। কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা আরও বলেন, কর্তব্যরত অবস্থায় অফিস কক্ষে একজন সরকারি কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের মনোবলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া উপস্থিত কৃষি কর্মকর্তা বৃন্দ আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা এবং তার নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।

উপজেলা কৃষি অফিস কলম বিরতি জীবননগর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026

    রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.