Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
  • রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ
  • মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক’
  • দেবহাটায় প্রনোদনা কর্মসূচির গাছের চারা বিতরণ 
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৩, ২০২৫

যশোরে পার্কিং করে রাখা বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল বস্তি!

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে পার্কিং করে রাখা বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল বস্তি!
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় বস্তিবাসীর দ্রুত পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের বস্তি এলাকা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতর থেকে আগুন দেখতে পান স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায়, বাসের ভেতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। সঙ্গে সাথে সাথে পাশের উপশহর বস্তির বাসিন্দারা ছুটে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের এই দ্রুত পদক্ষেপের কারণেই আগুন বস্তির দিকে ছড়িয়ে পড়তে পারেনি এবং একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বাসটির সুপারভাইজার, মাগুরা শ্রীপুরের হান্নান খান জানান, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি (মাগুরা জ-১১-০০০৭) নিয়মিত যশোর-মাগুরা রোডে চলাচল করে। প্রতিদিনের মত রাতেও বাসটি উপশহর পার্ক এলাকায় পার্কিং করে রাখা হয়। তিনি বলেন, আমি রাতটা বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসায় ফেরার পর খবর পাই দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। তিনি আরও জানান, আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।

স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশেই উপশহর বস্তি থাকায় আগুনটি যদি বস্তিতে ছড়িয়ে পড়ত, তাহলে মুহূর্তেই অসংখ্য ঘর ভস্মীভূত হতো। বস্তিবাসীদের দ্রুত ও সম্মিলিত প্রচেষ্টায় সেই বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নাইটগার্ডটি তখন চা খেতে গিয়েছিলেন এবং সুপারভাইজারও তখন বাসায় যাওয়ার পথে ছিলেন।

তিনি জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আজ দেশব্যাপি লকডাউনের ডাক দিয়েছে। এর জেরে সারাদেশেই এক ধরণের উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, সেই রাজনৈতিক অস্থিরতার প্রভাব যশোরেও পড়েছে এবং এটি নাশকতার একটি অংশ হতে পারে।

বস্তি বাসে আগুন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.