Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জলবায়ু ন্যায্যতার দাবিতে শ্যামনগরে নদীর চরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
বিশ্বব্যাপি পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য জলবায়ু ধর্মঘট। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে নতুন করে জেগে ওঠা চরে আয়োজিত এই স্ট্রাইকে অংশ নেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শ্যামনগরের ১২টি স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজী আব্দুর রউফ, “ফ্রম শ্যামনগর টু দ্যা কপ-৩০- স্টান্ড ফর ক্লাইমেট জাস্টিস,” “জাস্ট ট্রানজিশন নাও” স্লোগানে অর্ধশতাধিক যুবক-যুবতী, শিক্ষার্থী, জলবায়ু যোদ্ধা, পরিবেশ ও উন্নয়নকর্মীরা মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে অধিক ক্ষতিগ্রস্ত, অথচ এর জন্য দায়ী উন্নত ও শিল্পোন্নত দেশগুলো। বক্তারা চলমান কপ সম্মেলনে যোগ দেয়া ধনী দেশগুলোকে জলবায়ু তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, “আমাদের ভবিষ্যৎ বিক্রি করে দেয়া চলবে না-যারা দূষণ ঘটিয়েছে, তাদেরকেই এর দায় নিতে হবে। আলোচনায় আরও বলা হয়, ক্ষতিপূরণমূলক ‘লস অ্যাণ্ড ড্যামেজ ফাণ্ড’ বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বক্তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ন্যায্যতা, সমতা ও দায়বদ্ধতার নীতিতে চলেন, কারণ জলবায়ু সংকট এখন জীবিকা, অস্তিত্ব ও মানবাধিকারের প্রশ্নে পরিণত হয়েছে।

জলবায়ু দাবি নদী মানববন্ধন শ্যামনগর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.