Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৭, ২০২৫

পাইকগাছায় ওয়াস ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় ওয়াস ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
সকল মানুষের জন্য জলবায়ু সহিষ্ণু নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পেতে পাইকগাছায় অন্তর্ভুক্তিমূলক ওয়াশ ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পাইকগাছা লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে দাতা সংস্থা “ওয়াটার এইড” বাংলাদেশের সহযোগিতায় ও উন্নয়ন সংস্থা “নবলোক”র আয়োজনে এ কর্মশালায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম লিড ইউনিভার্সাল এক্সেস বাবুল বালা ও নবলোক’র সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা।

পাইকগাছা প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল আজিজের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা, প্রকল্প সমন্বয়কারী নেহাল আজমত মহি, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, অধ্যক্ষ আজহার আলী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, নারায়ণ চন্দ্র শিকারী, অ্যাড. শফিকুল ইসলাম কচি, মোজাফফর হাসান, এএসআই গৌতম রায়, শাহনাজ আক্তার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান ও প্রোগ্রাম অফিসার কাজী কাজী ফারহানা আফরোজসহ অনেকে।

ওয়াস ব্যবস্থাপনা কর্মশালা পাইকগাছা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.