Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরা-২ আসনে নির্বাচনের ঘোষণা সাবেক এমপি কাজী কামালের

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরা-২ আসনে দলীয় প্রতীক না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি’র তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি কাজী সালিমুল হক কামাল।

মঙ্গলবার বিকেলে শালিখার আড়পাড়া স্কুল মাঠে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। জনসভাটি অনুষ্ঠিত হয় নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে।

সমাবেশে কাজী কামাল দাবি করেন, শালিখা ও মহম্মদপুর উপজেলার সাবেক দুই চেয়ারম্যান, ১৯টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত বিএনপির ৫১৩ জন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এসব মিলিয়ে ৫০১ জন নেতাকর্মী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত আবেদন করেছেন।

শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ বিশাল সমাবেশে লক্ষাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন।

এসময় বক্তব্য রাখেন, শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।

কাজী কামাল নির্বাচন মাগুরা-২ আসন সাবেক এমপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.