Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল
  • যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
  • রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা
  • আইনি বাধা অপসারণের পর মুক্তেশ্বরী খনন শুরু, উচ্ছ্বসিত এলাকাবাসী
  • টিকা নিয়েও যশোরে ৪৯৯ শিশু হাসপাতালে ভর্তি
  • কালীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • উন্নত জীবনের আশায় মালয়েশিয়া গিয়ে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
  • দেশের জন্য আরেকটি বিষফোঁড়া হতে যাচ্ছে ‘পদ্মা ব্যারেজ’: বিপ্লবী কমিউনিস্ট লীগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় উদ্ধারত নবজাতকের দত্তক পেল বাঘারপাড়ার শিপন ও সুমাইয়া দম্পতি

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৮, ২০২৫No Comments২ Views
Facebook Twitter WhatsApp
শার্শায় উদ্ধারত নবজাতকের দত্তক পেল বাঘারপাড়ার শিপন ও সুমাইয়া দম্পতি
Share
Facebook Twitter LinkedIn

  শার্শা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার বেনাপোল গাজীপুর নামাজ গ্রামের পার্শ্ববর্তি ইছামতি নদীর পাড়ের একটি বাঁশ বাগানে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত নবজাতকের দত্তক নিয়েছেন বাঘারপাড়া উপজেলার নিঃসন্তান দম্পত্তি শিপন ও সুমাইয়া।

শার্শা উপজেলা প্রশাসনের সভাকক্ষে ৫ সদস্য বিশিষ্ট কমিটি নবজাতক শিশুটিকে নেয়ার জন্য আবেদনকারী আঠারোজনের সাক্ষাতকার গ্রহণ করেন। এরপর শার্শা উপজেলা প্রশাসন শিপন ও সুমাইয়া নামে দম্পত্তির হাতে শিশুটিকে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বিআরডিপি কর্মকর্তা সাকির হোসেন, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশান ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ, দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সাংবাদিক সৈয়দ আতিকুজ্জামান রিমু, শাহাবউদ্দিন, ইকরামুজ্জামান, বেনাপোল ৯২৫-এর শ্রমিক ইউনিয়নের সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ আলী।

শার্শা উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা জাহান ই গুলশান জানান, শিশুটির ভবিষ্যতের জন্য উপজেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। এরপর স্থানীয় পত্রিকায় উদ্ধারকৃত শিশুটিকে দত্তক নেয়ার জন্য আগ্রহী নিঃসন্তান ব্যাক্তিদের আবেদন করতে বলা হয়। তিনি জানান, ১২ জন দম্পত্তি শিশুটিকে নেয়ার জন্য আবেদন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শিশুটির দত্তক শিপন ও সুমাইয়া জানান তাদের ১৫ বছরের দাম্পত্য জীবনে কোন সন্তান হয়নি। এ জন্য পত্রিকায় খবর শুনে ছেলে শিশুটি নেয়ার জন্য আবেদন করেন। তারা শিশুটিকে পেয়ে খুব খুশি হয়েছেন বলে জানান।

তারা বলেন এখন থেকে এ শিশুর বাবা ও মা আমরা দুজন। তারা শিশুটিকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর উপজেলার গাজীপুর গ্রামের ইছামতি নদীর পাশে একটি বাঁশাবগান থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে আলী হোসেন কালু ও নার্গিস বেগম দম্পতি।

দত্তক দম্পতি নবজাতক বাঘারপাড়া শার্শা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পবিত্র হজের সওয়াবের পথে নেক আমল

মে ২২, ২০২৬

যশোরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা

মে ২২, ২০২৬

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন উপলক্ষে যশোরে সভা

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.