Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২১, ২০২৫

যশোরে চার লাখ ২৯ হাজার জাল টাকাসহ যুবক আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে চার লাখ ২৯ হাজার জাল টাকাসহ যুবক আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিহার এলাকা থেকে চার লাখ ২৯ হাজার ৬শ’ টাকা মূল্যের জাল টাকাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে আটক করা হয় ইব্রাহিম গাজিকে। তিনি সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার গণেশপুর গ্রামের কাশেম আলী গাজীর ছেলে। এছাড়া তার কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক (অতিরিক্তি পুলিশ সুপার) রেজাউল হক শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে তারা পারেন মণিহার সিনেমা হলের পাশের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র‌্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ইব্রাহিম গাজিকে আটক করে। এসময় তার কাছ থেকে হাতেনাতে ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন যে তিনি নিজ বাড়িতেই জাল টাকা তৈরি করেন এবং তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেন।

পরে র‌্যাবের দল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার পর সাতক্ষীরার গণেশপুরে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। সেখানে আরও ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোটসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর ও কালার প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় ইব্রাহিমের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জাল টাকা যশোর যুবক আটক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.