Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
  • পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের
  • মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  • যশোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
  • যশোর শহরের বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি
  • বৃহত্তর যশোরের সেচ প্রকল্প থেকে ভবদহকে বাদ দিয়ে টিআরএম চালুর দাবি
  • তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর এমএম কলেজে ছাত্রদলের গাছের চারা বিতরণ
  • মাদ্রাসাটির ২৭ ছাত্রীর সবার বাল্যবিয়ে আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে স্থানীয় বলাডাঙ্গা বটতলা মোড়ে এক যুব সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনে যশোর সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা আমির অধ্যাপক আশরাফ আলী, শহর জামায়াতের নায়েবে আমির মাস্টার ইসমাইল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মুছাহাক আলী, সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন, যুব বিভাগের থানা সেক্রেটারি সাইফুজ্জামান মনির, সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, শ্রমিক কল্যাণের জেলার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদের বলেছেন, এ দেশের সকল ধর্মের মানুষ তার অধিকার নিয়ে বসবাস করবে, এখানে কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে কেউ থাকবে না। সকলেই দেশের সম্মানিত নাগরিক। তিনি সকলকে নির্ভয়ে আগামী ২৬ এর নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। যুব বিভাগ ১নং ওয়ার্ড সেক্রেটারি তবিবুর রহমানের সঞ্চালনা সমাবেশ পরিচালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ১ নং ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, ইসলামী আন্দোলনের জেলা প্রচার সম্পাদক মুফতি ফুরকান আহমেদ, খিলাফত মজলিসের জেলার নেতা মাওলানা মনিরুজ্জামান, আঃ রাজ্জাক, ইসমাইল হোসেন, শামসুর রহমান প্রমুখ।

জামায়াত যশোর যুব সমাবেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

    November 27, 2026

    পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্র সচিবদের নির্দেশ যশোর শিক্ষা বোর্ডের

    November 27, 2026

    মাগুরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

    November 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.