Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাখির ডাক বাজিয়ে করা হচ্ছে অতিথি পাখি শিকার

banglarbhoreBy banglarbhoreNovember 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দাকোপ সংবাদদাতা
শীতের আগমনে অতিথি পাখিতে ভরে উঠতে শুরু করেছে খুলনার দাকোপের খাল-বিল-ঝিল। কিন্তু এর মাঝেই বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় অসাধু শিকারীরা। মোবাইলে রেকর্ড করা নকল ডাক, বিভিন্ন ফাঁদ, আলো ফেলা ও বিভিন্ন কৌশল ব্যবহার করে নির্বিচারে ধরা হচ্ছে অতিথি পাখি। পরে এসব পাখি অগ্রিম অর্ডার নেয়া ক্রেতাদের কাছে অবাধে বিক্রি করা হচ্ছে।

সচেতন মহলের অভিযোগ, অতিথি পাখি নিধন রোধে আইন শুধু কাগজেই সীমাবদ্ধ, মাঠ পর্যায়ে নেই বাস্তব প্রয়োগ।
এলাকাবাসীর তথ্যে জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও নভেম্বর থেকেই উপজেলার বিভিন্ন খাল-বিলে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। পাখির কিচির-মিচিরে এলাকা হয়ে উঠছে মুখরিত। কিন্তু সেই সৌন্দর্যকে বিবর্ণ করে তুলছে শিকারীদের সক্রিয়তা।

শিকারীরা মোবাইলে রেকর্ড করা পাখির নকল ডাক বাজিয়ে সহজেই পাখি নিচে নামিয়ে ফাঁদে ফেলছে। এছাড়াও তারা প্রত্যন্ত অঞ্চলের খাল-বিল-নদী ও মাঠে নাইলনের সুতার ফাঁদ, কোচ মারা, কারেট জাল পাতা, কেঁচো দিয়ে বর্শি পেতে বিভিন্ন উপায়ে পাখি শিকার করছে। পরে এসব পাখি ২৫০-৩০০ টাকা দরে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, কিছু ব্যক্তি এই শিকারীদের ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে বলেও অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞরা জানান, প্রচণ্ড শীত থেকে বাঁচতে হিমালয়, সাইবেরিয়া ও শীতপ্রধান দেশগুলো থেকে প্রতি বছর অতিথি পাখি এই এলাকায় আসে। বালি হাঁস, জলপিপি, কোম্বডাক, সরালী, কাস্তে চাড়া, পাতাড়ি হাঁস, কাদা খোচা, হুরহুর, খয়রা, সোনা রিজিয়াসহ বহু প্রজাতির পাখি এখানে দেখা যায়।

১৯৮০-এর দশকে দেশে প্রায় সাড়ে ৩০০ প্রজাতির অতিথি পাখি দেখা গেলেও বর্তমানে তা নেমে এসেছে ৬০-৭০ প্রজাতিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিকারী জানান, প্রতি রাতে ধানক্ষেতে বসে মোবাইলে রেকর্ড করা পাখির ডাক অথবা বাঁশির নকল সুর বাজিয়ে পাখি নামিয়ে ফাঁদে ফেলি। পরে আগেই অর্ডার নেয়া ক্রেতাদের কাছে বিক্রি করি।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ (খুলনা অঞ্চল) বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, অতিথি পাখি শিকার বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছি। কোথাও শিকার বা বিক্রির খবর পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিথি পাখি শিকার পাখি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026

    ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল

    October 9, 2026

    আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.