Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২৪, ২০২৫

যশোরে বিএডিসির সার আত্মসাতের ঘটনায় তিনজন আটক, ২২ লাখ টাকা জব্দ

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে বিএডিসির সার আত্মসাতের ঘটনায় তিনজন আটক, ২২ লাখ টাকা জব্দ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি’র সার আত্মসাতের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে নগদ ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর ) দিবাগত রাত আড়াইটার দিকে অভয়নগর থানাধীন সার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিচতলায় অবস্থিত মেসার্স বঙ্গ ট্রেডার্স অফিস কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের শাহারাস্তি থানার বারুলিয়া গ্রামের সুমন মজুমদার (৩৫), চট্টগ্রামের টাইগারপাস বটতলা রেলওয়ে কলোনী এলাকার বাবুল দাস (৩৬) ও নারায়ণগঞ্জের বন্দর থানার উইলসন রোডের বাসিন্দা মাসুম বিল্লাহ (৪২)। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আকিজ রিসোর্সের স্টোর অ্যাণ্ড ইনভেন্টর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র অনুমোদিত সার সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান আকিজ রিসোর্স লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড। বিএডিসির চালানে আকিজ রিসোর্স লিমিটেডের নামে অভয়নগর থানাধীন নওয়াপাড়ার বন্দর ঘাট থেকে দেশের বিভিন্ন স্থানে সার সরবরাহ করে থাকে। এরই ধারাবাহিকতায় মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেডের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে গত ৯ নভেম্বর বিকেল ৪টা থেকে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সাতটি চালানে সাতটি ট্রাকে সর্বমোট ৪ হাজার ৮৪০ বস্তা সার (মূল্য অনুমান দুই কোটি বায়ান্ন লক্ষ উননব্বই হাজার টাকা) বোঝাই করে রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর, রাজবাড়ী জেলার বিএডিসি গোডাউনের উদ্দেশ্যে ট্রাকগুলো অভয়নগর থানাধীন সর্দার জুট মিল ঘাট, মক্কা ঘাট এবং বড়বাড়ি ঘাট থেকে ছেড়ে যায়। গোডাউনে সার পৌছানোর নির্ধারিত তারিখ ছিলো ১২ নভেম্বর। আসামিরা সার সরবরাহ প্রক্রিয়ায় আকিজ রিসোর্স লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্সের প্রতিনিধির হয়ে ঘাটে চালান প্রেরণসহ গন্তব্যে পৌছানোর যাবতীয় দায়িত্বে ছিলো। ছয়দিন পর ১৬ নভেম্বর আসামি বাবুল দাস ও ১৭ নভেম্বর পবিত্র কুমার কুন্ডু নিজেদেরকে বাঁচানোর জন্য ই-মেইলের মাধ্যমে আকিজ রিসোর্স লিমিটেডের প্রধান কার্যালয়ে জানায় সাতটি ট্রাকের চালকেরা সব সার চুরি করে অন্যত্র বিক্রি করে পালিয়েছে। অভিযুক্তরা সার চুরি করে পালানোর বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করে পুনরায় ঘটনাস্থল থেকে ২ হাজার ৪৪০ বস্তা সার ট্রাকে লোড দেয়ার জন্য আকিজ রিসোর্স লিমিটেডের অনুমতি চাইতে থাকে। কর্তৃপক্ষের প্রশ্নের মুখে আসামিরা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। ২০ নভেম্বর দুপুর ২টার দিকে আসামিদেরকে মেসার্স বঙ্গ ট্রেডার্সের অফিস তথা সার ব্যবসায়ী কল্যাণ সমিতি অফিসের নিচতলায় বসে আসামিদেরকে উল্লেখিত সাতটি ট্রাকের সার চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। এ ঘটনায় আকিজ রিসোর্সের স্টোর অ্যাণ্ড ইনভেন্টর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক আত্মসাত বিএডিসি যশোর সার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.