Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২৫, ২০২৫

স্কুলছাত্র অলিদ হত্যায় চারজনের বিরুদ্ধে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
স্কুলছাত্র অলিদ হত্যায় চারজনের বিরুদ্ধে চার্জশিট
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের ফরিদপুর গ্রামের স্কুলছাত্র অলিদ হাসান হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট ও দোষিপত্র দাখিল করেছে পুলিশ। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় লুৎফর রহমানকে অব্যাহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই আল আমিন হোসেন আদালতে চার্জশিট জমা দেন। অভিযুক্তরা হলেন, সদর উপজেলার পাগলাদাহ গ্রামের লুৎফর মোল্যার ছেলে রিপন হোসেন, বাবর আলীর ছেলে রাশেদুল ইসলাম, রিপন হোসেনের ছেলে আজমীর আলী আপন, বড় হৈবতপুর গ্রামের আবু সাঈদ শেখের ছেলে শামীম শেখ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নবম শ্রেণির ছাত্র অলিদ হাসান চলতি বছরের ৩১ মার্চ সন্ধ্যায় মোবাইলে কথা বলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে স্বজনেরা খবর পান অলিদ ও তার বন্ধু আরিফ ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে পৌঁছে স্বজনেরা অলিদকে মৃত অবস্থায় পান। এ ঘটনায় নিহতের পিতা বাবর আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে ৩১ মার্চ ছিল ঈদের দিন। বিকেলে বন্ধুদের সাথে পাগলাদাহ গ্রামের ব্রিজে আড্ডা দিচ্ছিল অলিদ। এ সময় আসামিরা ব্রিজে বাজি ফোটাতে শুরু করলে অলিদ ও তার বন্ধুরা নিষেধ করে। এতে উভয় পক্ষে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আসামিরা অলিদ ও আরিফকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেয়ার পর অলিদের মৃত্যু হয়। দীর্ঘ তদন্ত শেষে একজন প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে চার্জশিট এবং অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে দোষীপত্র আদালতে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার চার্জশিটে অভিযুক্তদের সবাইকে আটক দেখানো হয়েছে।

অলিদ চার্জশিট স্কুলছাত্র হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.