Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাদকসহ যুবক আটক

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে মাদকসহ যুবক আটক
এআই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা এবার যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। অবৈধভাবে ওই মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আসিফ যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়া শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, গত সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সূত্রে জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) একটি বাসে করে মাদকদ্রব্য যশোরে আনা হচ্ছে। সংবাদ পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে তাদের একটি টিম যশোর-মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদরাসার সামনে অবস্থান নিয়ে ওই বাসটি থামানো হয়।

পরে বাসে উঠে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে ও পায়ের নিচে থাকা তিনটি স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

এর আগে ২৫৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছিল। সে সময় প্রাইভেটকার চালককে আটক করা হয়। এই ঘটনার প্রায় ১৫ দিন পর যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশি মদসহ আসিফ হাসানকে আটক করা হলো।

আটক মাদক যশোর যুবক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.