Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা
  • স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি
  • বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ
  • সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল পরিষ্কারে স্বেচ্ছাশ্রম
  • বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল (ভিডিও সহ)
  • মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন
  • বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা

banglarbhoreBy banglarbhoreAugust 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বর্ষার রিমঝিম ধারা, সুরের মূর্ছনা আর নৃত্যের নূপুরধ্বনিতে মুখর হয়ে উঠল যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। দেশের প্রাচীনতম সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরবিতান সংগীত একাডেমির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে দুই দিনব্যাপি সাংস্কৃতিক আয়োজন।

প্রচলিত রীতি ভেঙে কোনো আনুষ্ঠানিক উদ্বোধন বা বক্তৃতা ছাড়াই সরাসরি সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। হাওয়াইন গিটারের মধুর সুরে পরিবেশিত হয় কালজয়ী গান ‘শাওন রাতে যদি মনে পড়ে মোরে…’।

শুরুতেই এই পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে
বর্ষার আবহকে কেন্দ্র করে সাজানো পুরো অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর সমন্বয়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ পঞ্চকবির বর্ষাভিত্তিক কালজয়ী গান পরিবেশন করেন একাডেমির শিল্পীরা। প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে বর্ষার সৌন্দর্য, প্রকৃতির রূপ এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য।

সুরবিতান সংগীত একাডেমির প্রায় ১০০ জন শিল্পী এদিন বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। একক ও দলীয় গান, আবৃত্তি এবং নৃত্যের সমন্বয়ে সাজানো আয়োজনটি উপভোগ করেন মিলনায়তনভর্তি দর্শক। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা বারবার করতালিতে মুখর করে তোলে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানের সমাপনী পরিবেশনা ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় বর্ষার গান ‘রিমঝিম রিমঝিম ঝরে শাওন ধারা…’। গানটির সঙ্গে পরিবেশিত মনোমুগ্ধকর দলীয় নৃত্য দর্শকদের বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস জানান, দুই দিনের এই আয়োজনের প্রথম দিন বর্ষার গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন নতুন শিক্ষার্থী-শিল্পীদের অংশগ্রহণে একাডেমির নিয়মিত মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষার গানের বিশেষ আসর অনুষ্ঠিত হবে। দুই দিনের আয়োজনের মূল উপজীব্যই থাকবে বর্ষার সৌন্দর্য ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি

July 31, 2026

বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ

July 31, 2026

সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.