মাগুরা সংবাদদাতা
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতক ও শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে মাতৃদুগ্ধ পান করানোর উপকারিতা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মজীবী নারীদের জন্য সুবিধাজনক স্থানে ব্রেস্ট ফিডিং কর্ণার ও বেবি কেয়ার সেন্টার স্থাপন করার বিষয়ে উল্লেখ করা হয়। ২০৩০ সালের মধ্যে মাতৃদুগ্ধ পানকারী শিশুর সংখ্যা ৮০% এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারিত, বর্তমানে যা ৬৫% মাত্র।
সভায় নরমাল ডেলিভারি এর মাধ্যমে শিশু জন্মদান উৎসাহিত করা এবং নবজাতকদের মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে প্রচলিত ফর্মুলা/ফুড সাপ্লিমেন্টের বিরুদ্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিন ফকির, মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. আফজাল হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্তাব্যক্তি, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অংশিজন উপস্থিত ছিলেন।
সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

