Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৪, ২০২৫

ক্যাম্পাসে পাখির অভয়াশ্রম গড়লো কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
ক্যাম্পাসে পাখির অভয়াশ্রম গড়লো কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সাংবাদদাতা
সুবিশাল ক্যাম্পাসের গাছের ডালে পাখিদের নিরাপদে বসবাসের জন্য দেড় শতাধিক আশ্রয়স্থল গড়ে দিলো সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকায়ন ফাউণ্ডেশন’ সহায়তায় এবং কলেজের জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাম্পাসে পাখির অভয়াশ্রম স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক। নিজেকে ভাল রাখতে হলে প্রকৃতি ও পরিবেশ ভাল রাখতে হবে। ঘূর্ণিঝড়, বণ্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রচুর গাছ রোপণ করতে হবে।
সবাইকে জীবজগতের প্রতি দয়াশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, নিজ নিজ অবস্থান থেকে সামাজিক কর্মকান্ডে অংশ নিতে হবে। দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাখিদের আশ্রয়স্থল নির্মাণে শিক্ষার্থীদের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং এ ধরণের কার্যক্রমে কলেজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন .. ..

নিখোঁজ সাবার মরদেহ মিলল প্রতিবেশীর খাটের নিচে

কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সিরাজুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রভাষক মিত্র তাপস কুমার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল কাদের প্রমুখ। এ সময় কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোসলেম উদ্দীন, মো. মহিউদ্দীন, রবিউল ইসলাম, শরীফুজ্জামান শরীফ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রুহুল আমিন, তাহমিনা পারভীন, রেশমা খাতুন, মৌমিতা মল্লিক, এস.কে রাজিব আহমেদ রাজ, শেখ মোজাফফর হোসেন, রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রভাষক গোবিন্দ দুলাল বর, কলেজের শিক্ষার্থী অপূর্ব বর, আজমীর হোসেন, জিৎ ধর, শেখ আজমল আবির, লাবিব হাসান, শেখ সাজিদুল আহম্মেদ, পরমা দাস, মোহিনী মিত্র, নম্রতা ঘোষ, নওশিন নুহা, আনিসা মাহাজাবিন, মাসুদুর রহমান, রাদিত কবির ওশান, মালিহা মেহনাজ মুহী, অর্ক বিশ্বাস প্রমুখ।

অভয়াশ্রম কালিগঞ্জ সরকারি  কলেজ ক্যাম্পাস পাখি শিক্ষার্থী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.