Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার এবং কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন। এ সময় অসকসের নেতৃবৃন্দ ও সদস্যরা পশু হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করেন।

পরে সংগঠনের উপজেলা সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপদেষ্টা ড. হাবিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী অসকসের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানান। একই সাথে সংগঠনের সকল উন্নয়নমূলক কাজে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় সংসদ সদস্য উপস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে পরিচিত হন, তাদের পরিবারের খোঁজখবর নেন এবং সবার সুস্বাস্থ্য ও পরিবারের কল্যাণ কামনা করেন।

কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার বলেন, তার দপ্তর প্রাঙ্গণে এমন একটি ভালো উদ্যোগ গ্রহণ করায় তিনি অসকসের নেতৃবৃন্দ ও সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অসকস কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অসকস কেশবপুর শাখার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস, সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান ও কর্পোরাল শহীদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসকস কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু। আলোচনা শেষে দেশ, জাতি, সংগঠন ও সকল সদস্যের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম।

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা বৃক্ষরোপণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.