Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
  • পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
  • পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ
  • জাতীয় সংসদে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন
  • যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
  • দ্যোতনা’র কবিতাপাঠ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় বেগম রোকেয়া ও দুর্নীতি বিরোধী দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় পৃথক ভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসসহ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটি, সিবাস সাহিত্য অঙ্গন উপজেলা সদরে র‌্যালি করে উপজেলা পরিষদ হলরুমে পৃথক আলোচনা সভা ও অদম্য ৫ নারীকে সম্মাননা প্রদান করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, দুর্নীতি দমন কমিশনের খুলনার কোর্ট পরিদর্শক অনন্ত মজুমদার অন্তু ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুর ইসলাম।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ ও দিপল বিশ্বাস।

এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ রঞ্জন সাহা, শাহজাহান আলী শেখ, ইমান উদ্দিন, হুমায়ূন কবির, হাসিবুর রহমান, প্রবীর কুমার দত্ত, জয়ন্ত ঘোষ, জিএম জাকারিয়া, দুর্নীতি বিরোধী কমিটির সম্পাদক সাবেক অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহসভাপতি নিজম উদ্দীন ও নবলোকের কাজী ফারহানা আফরোজ প্রমুখ। শেষে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন পৌরসভার গোপালপুরের নারী উদ্যোক্তা হাবিবা আক্তার রিতি (২২), বাতিখালীর সহকারী জজ সুজাতা আমিন (২৯), চাঁদখালীর কমলাপুরের নাসরিন খাতুন (৩২) ও রাড়ুলীর শ্রীকন্ঠপুরের ফিরোজা খাতুন (৫৫)।

অন্যদিকে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠেয় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, ব্যাংকার প্রজিৎ রায়, ব্যবসায়ী ইলিয়াস হোসেন, পঞ্চানন সরকার প্রমুখ।

দুর্নীতি বিরোধী দিবস পাইকগাছা বেগম রোকেয়া
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১২, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়

মার্চ ১২, ২০২৬

পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.