বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করেছে বন্দর শ্রমিকরা। বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০ টায় বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে নেতৃবৃন্দসহ শ্রমিকদের উপস্থিতিতে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান (তবি), উপজেলা বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক শহিদ আলী,
শ্রমিক ইউনিয়ন নেতা, আব্দুল মুজিদসহ বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন ।
আলোচনা শেষে, প্রয়াত প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে কেক কাটা হয়।

