Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়
  • কোটচাঁদপুর : পুরস্কারের অর্থ হজম হলোনা শিক্ষা কর্মকর্তার !
  • ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
  • মাগুরায় অপহরণকালে নারীসহ ৭ ভুয়া সিআইডি আটক
  • জাপানে বিশ্ব শল্যচিকিৎসা সম্মেলনে আমন্ত্রিত ডা. মাহমুদুল হাসান পান্নু
  • জিডি ট্রফির তিন দলের স্কোয়াড ঘোষণা : দুই দলে যশোরের চার খেলোয়াড়
  • বাংলাদেশ দলের সফরসঙ্গী হচ্ছেন যশোরের শিমুল ও টনি
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

বাংলাদেশ দলের সফরসঙ্গী হচ্ছেন যশোরের শিমুল ও টনি

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব
banglarbhoreBy banglarbhoreAugust 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিতে উজবেকিস্তানগামী বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলের সাথে যাচ্ছেন যশোরের দুই কৃতি ক্রীড়া ব্যক্তিত্ব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিশিয়াল প্রতিনিধি ও পর্যবেক্ষক বহরে যুক্ত হয়েছেন যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামস্-উল-বারী শিমুল ও একই একাডেমির যুগ্ম পরিচালক ও জাতীয় দলের সাবেক গোলকিপার মাসুদুর রহমান টনি।

শনিবার রাত সাড়ে ৯টার ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন শিমুল। দেশের ফুটবল উন্নয়নে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে তাদের প্রতিষ্ঠিত এই একাডেমির বিশেষ অবদান রয়েছে।

উল্লেখ্য, এই মহাগুরুত্বপূর্ণ এএফসি বাছাইপর্বের মিশন সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলটির মূল আবাসিক ক্যাম্পটি দীর্ঘদিন ধরে যশোরের এই শামস-উল-হুদা ফুটবল একাডেমিতেই পরিচালিত হয়েছিল।

ফলে স্থানীয় কন্ডিশনে নিবিড় অনুশীলনের পর চূড়ান্ত বহরে একাডেমির শীর্ষ দুই কর্মকর্তার এই প্রতিনিধিত্ব জেলা ফুটবলকে আরও উজ্জীবিত করবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদিরা।

উজবেকিস্তানে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বি ভারত। ৩১ আগস্ট স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু করবে লাল-সবুজের যুব প্রতিনিধিরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়

August 27, 2026

কোটচাঁদপুর : পুরস্কারের অর্থ হজম হলোনা শিক্ষা কর্মকর্তার !

August 27, 2026

ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার

August 27, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.