Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
  • আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী
  • মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল
  • যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়
  • যশোরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অনিন্দ্য ইসলাম অমিত
  • নারীদের এলপিজি কার্ড দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাংস্কৃতিক কর্মীদের সাথে অমিতের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
সাংস্কৃতিক কর্মীদের সাথে অমিতের মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার পরিচালনার সুযোগ পেলে সাংস্কৃতিক কর্মীদেরকে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার সন্ধ্যায় যশোর ক্লাব মিলনায়তনে আয়োজিত যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অমিত।

যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহিন ইকবালের সভাপতিত্বে এ সময় তিনি সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের কাজের মাধ্যমে কোনভাবেই যেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিপরীতে কোন কিছু না উঠে আসে।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে আপনার ভূমিকা রাখবেন। এজন্য প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। যশোরের মানুষ হিসেবে আমি আপনাদের সাথে নিয়ে একসাথে পথ চলতে চাই, একটা ইতিবাচক রাজনীতি সংযুক্ত করতে চাই।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিবর্তন যশোরের সাবেক সভাপতি সানোয়ার আলম খান দুলু, তির্যকের দিপংকর দাস রতন, উদীচির সভাপতি আমিনুর রহমান হিরু, সুরবিতানের সাধারণ সম্পাদকত বাসুদেব বিশ্বাস, কবি কাসেদুজ্জামান সেলিম প্রমুখ।

এছাড়া যশোরের সকল সাহিত্য, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। যশোরের সাংস্কৃতিক কর্মীবৃন্দের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন শব্দ থিয়েটারের সভাপতি মুস্তাক আহমেদ পলাশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশ গড়ার কাজে বাধা দেবেন না

এপ্রিল ২৭, ২০২৬

মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.