Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২২, ২০২৫

অসুস্থ স্ত্রীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন সংবাদপত্র পরিবেশক মোমিন গাইন

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
অসুস্থ স্ত্রীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন সংবাদপত্র পরিবেশক মোমিন গাইন
Share
Facebook Twitter LinkedIn

কপিলমুনি সংবাদদাতা:
কপিলমুনি নিউজ এক্সপ্রেস খ্যাত মোমিন গাইন প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন সরকারি দপ্তরসহ সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে। জরায়ুতে টিউমার রোগে আক্রান্ত হয়ে এখন সেটা মরণ ব্যাধি ক্যান্সারে রূপ নিয়ে বিনা চিকিৎসায় ধুকছেন স্ত্রী।

স্ত্রী ভানু বিবির হাত ধরে পার করা তিন যুগের সংসারে দুই ছেলে তাদের সংসার চালাতে নিজেরাই হিমসিমে খাচ্ছেন। দ্রুতগতি খ্যাত ৭৩ বছর বয়সী মোমিন গাইন নিজেও বয়সের ভারে ও অসুস্থতার মাঝেও পাঠকের হাতে দৈনন্দিন সংবাদপত্রটি পৌঁছে দিতে ছুটে চলেন রোজ।

এদিকে স্ত্রী ভানু বিবিকে চিকিৎসা করাতে প্রচুর অর্থের প্রয়োজন। কঠোর পরিশ্রমের মধ্যে কোন রকম সংসারটা চলছে তার। সেখানে স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসা। সব মিলিয়ে আজ মোমিন দিশেহারা।

প্রতিনিয়ত স্ত্রীকে সেবা করছেন নিজের হাতেই। তাই প্রিয়তমা স্ত্রীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

সহযোগিতা পাঠাতে বিকাশ/নগদ নম্বর : ০১৯৯১- ৮৬৩৮০৮।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.