কালিগঞ্জ সাংবাদদাতা
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম উপলক্ষে জসনে জুলুস ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় জামেয়া মাঠ হতে জসনে জুলুস শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী, সুপার মুফতি শাহিনুর রহমান আল কাদেরী, ভারপ্রাপ্ত সুপার মুহাদিস আব্দুল আজিজ আল কাদেরী, মাওলানা আরিফ বিল্লাহ আল কাদেরীসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।
রাতে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
বিশেষ বক্তা ছিলেন মুফতি নাজমুস সাহাদাত ফয়েজী, সাহের মিনাজুল আবেদিন ঢাকাসহ স্থানীয় সুন্নী ওলামা কেরামগণ।

