Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে স্মার্ট সবজি প্রকল্পের আওতায় অংশিজন সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
  • এনজিও’র ভূমিকা ও গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা
  • যশোরে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মিলেছে জমি বরাদ্দ, বাস্তবায়নের পথে যশোর হার্ট ফাউন্ডেশন
  • যশোরে শিশুর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার 
  • কোটচাঁদপুর বাজারে একসাথে ৫ দোকানে চুরি
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে শীতের তীব্রতার সাথে বেড়েছে পুরাতন পোশাকের চাহিদা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
জীবননগরে শীতের তীব্রতার সাথে বেড়েছে পুরাতন পোশাকের চাহিদা
Share
Facebook Twitter LinkedIn

জীবননগর সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে গত কয়েক দিনের শৈত্যপ্রবাহের কারণে দেশব্যাপি কমেছে তাপমাত্রা। তারই ধারাবাহিকতায় এ অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। শীতের হিমেল হাওয়া আর তার সঙ্গে যোগ হওয়া ঘন কুয়াশার কারণে জেঁকে বসেছে শীত।

এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত থেকে বাঁচতে ছুটছেন  ফুটপাতসহ গরম কাপড়ের দোকানগুলোতে। এতে করে শীত কাপড়ের দোকানগুলোতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।

সরেজমিন ঘুরে দেখা যায়, ফুটপাত থেকে বাস স্ট্যান্ড চত্বর শাহীন ক্লাবের পেছনে পুরাতন পোশাকের দোকানে বিক্রির ধুম পড়েছে। বিশেষ করে জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মোজাসহ শীতের হরেক রকম পোশাক বেচাকেনায় ব্যস্ত ব্যবসায়ীরা। এসব দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে নানা ধরনের শীতের পোশাক কিনছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফুটপাতে শীতের কাপড় বিক্রি করা হায়দার আলী বলেন, হতদরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব রকমারি পোশাকের ক্রেতা। এখানে স্বল্প আয়ের লোকজন সাধ ও সাধ্যের সমন্বয়ে বিভিন্ন ধরনের পোশাক পাচ্ছেন। তাই কেনাকাটাও বেশি হচ্ছে।

কাপড় বিক্রেতা নাইম বলেন, ধীরে ধীরে শীত আরও বাড়বে। তাই আমরা বিভিন্ন ধরনের বাহারি রঙের শীতের কাপড় সাজিয়ে রাখছি। আমাদের এখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে। প্রতিদিন ১৫-২০ হাজার টাকার বেচাবিক্রি হচ্ছে। শীতের তীব্রতা যেমন অনেকের কষ্টের কারণ তেমনি আমাদের মতো ব্যবসায়ীদের কাছে আশীর্বাদ। কারণ শুরুতে ধার কর্জ করে ব্যবসা শুরু করেছি।

পুরাতন কাপড় কিনতে আসা ভ্যানচালক সালাম বলেন, প্রচণ্ড শীত পড়েছে। ভালো পোশাক কেনার ক্ষমতা আমাদের নেই তাই পুরাতন পোশাকের দোকানে এসেছি। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য পোশাক কিনেছি মোটামুটি ৫০০ টাকার মধ্যেও দুইজনের হয়ে গেছে।

পুরাতন পোশাক কিনতে আসা সালাম মিয়া বলেন, আমি একটি ছোট এনজিওতে চাকরি করি। নতুন পোশাক কেনার সক্ষমতা নেই তাই পুরাতন পোশাকের দোকানে এসেছি। দাম একটু বেশি তারপরও সাধ্যের মধ্য পোশাক কেনা যাচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে স্মার্ট সবজি প্রকল্পের আওতায় অংশিজন সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

এনজিও’র ভূমিকা ও গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা

এপ্রিল ৩০, ২০২৬

যশোরে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.