Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা:
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বেনাপোল বলফিল্ড থেকে যশোর-১ আসনের ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে ‘তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোরের স্থলবন্দর বেনাপোল শহর।

শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি আয়োজিত মিছিলে হাজার হাজার নারী-পুরুষের হাতে ছিল তারেক জিয়া, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন। সতের বছরের জেল জুলুম জ্বালা যন্ত্রণা ভুলে মানুষ উল্লাসে ফেটে পড়ে। বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে আনন্দ মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারী মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

তিনি বলেন তারেক রহমনের রাজনৈতিক দুরদর্শিতা গণতন্ত্রে অটল বিশ্বাস এবং জনগণের প্রতি দায়বদ্ধতা দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখবে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যবর্তন করলে জনস্রোতে ভেসে যাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন ও আতাউর রহমান, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.